বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হালুয়াঘাটে মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৯ দোকান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৬:১২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌর শহরের গরুবাজার সংলগ্ন মসজিদ মার্কেটে বুধবার (১৮ জুন) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই এ আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেট জুড়ে, ফলে অন্তত ৯টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল পানের আড়ৎ, মনোহারী পণ্যের গোডাউন, টেইলার্স ও কসমেটিকস সামগ্রীর দোকান।

স্থানীয় সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ার কারণে ব্যবসায়ীরা রাতে একটু আগেভাগেই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে মার্কেট থেকে হঠাৎ আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া বলেন, দুটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর