বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হত্যা মামলায় সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৫:৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আইভীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও আইভীকে শ্যোন এরেস্ট দেখায় পুলিশ।

শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক কাইয়ুম খান এ তথ্য জানিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, 'সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামি। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

'আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, 'এই দু'টি মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা ২টিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার নাম নেই। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় মোট ৬টি মামলা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর