বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দেড় শ ছাড়ালেন মুশফিক, ফিফটির দেখা লিটনের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৫:১১

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের দখলে। সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও মুশফিকুর রহিম ও লিটন দাস বাকি সময়টা দারুণভাবে সামাল দিয়েছেন। প্রথম সেশনে ২৭ ওভার ব্যাট করে মাত্র একটি উইকেট হারিয়ে ৯১ রান যোগ করেছে বাংলাদেশ।

লাঞ্চের পর আরো ভালো অবস্থানে পৌঁছে গেছে সফরকারীরা।

১৫০ রানের গণ্ডি পেরিয়ে গেছেন মুশফিকুর রহিম, অপর প্রান্তে লিটন দাসও পূর্ণ করেছেন হাফসেঞ্চুরি। ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ এখন ৪০৩ রান। মুশফিক ১৫৪ রানে অপরাজিত, লিটন অপরাজিত ৫০ রানে।

দিনের শুরুতেই দলীয় স্কোরে ১২ রান যোগ করতেই ফিরে যান শান্ত।

আসিথা ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে ভাঙে মুশফিক-শান্তর ২৬৪ রানের ঐতিহাসিক জুটি। শান্তর বিদায়ের পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিটন শুরুটা দারুণ করেন। অন্যদিকে, ধীরস্থির ব্যাটিংয়ে নিজেকে আরও বড় ইনিংসের পথে নিয়ে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিক।
এই ইনিংসের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো দেড় শ রানের মাইলফলকে পৌঁছেছেন মুশফিকুর রহিম।

তবে শ্রীলঙ্কার বোলাররা প্রথম সেশনে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। বাংলাদেশি ব্যাটাররা চারবার জীবন পেয়েছেন—দুবার রানআউটের সুযোগ নষ্ট হয়, আর দুবার ক্যাচ তুলেও বেঁচে যান মুশফিক ও লিটন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর