বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নারায়ণগঞ্জে হাকিম মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৪:৫৩

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

আজ বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ছয় তলাবিশিষ্ট মার্কেটটির তৃতীয়তলার মেসার্স ইফাত মিনি গার্মেন্টস প্রতিষ্ঠানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় অনেকেই দোকান থেকে মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

তিনি আরো জানান, আগুনে মিনি গার্মেন্টস মালামাল যেমন সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক সালোয়ার কামিজ, আসবাবপত্র, ফ্রিজ, বৈদ্যুতিক ওয়ারিং মিটার, বৈদ্যুতিক লাইনসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর