বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেজাজ হারালেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৪:২১

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যেই নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়ে রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি।

সুপ্রভাত জানিয়ে ছবি তোলা শুরু করলেই অভিনেত্রীর এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে ভক্তরাও হতবাক। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ছবিতে দেখা যাওয়া সামান্থাকে এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন।

এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক-ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন।

ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন।

এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, ‘দয়া করে থামুন, এসব বন্ধ করুন।’ গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধ করুন।
সামান্থার এমন আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

কেউ কেউ লিখেছেন, ‘নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে।’ কেউবা প্রশ্ন তুলেছেন, ‘একের পর এক ফ্লপ সিনেমার পরেও এমন মনোভাব কোথা থেকে আসে?’ অনেকেই তাকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর