বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৩:৫২

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ জুন) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগরা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কালা মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণপাড়ার উপজেলার রামচন্দ্র বাল্লাক এলাকার মোহনের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর