বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টঙ্গী মাজার বস্তিতে সেনাবাহিনীর অভিযান, আটক ২৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৭:২৩

টঙ্গী মাজার বস্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে ২৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।

আজ সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরা আর্মি ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক হয়।

আটকরা হলেন বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মো. শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মো. টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মো. তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মো. ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন।

পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবন পেপার, ১টি স্বর্ণের দুল, বিপুল পরিমাণে মাদকদ্রব্য সেবন সামগ্রী, ২টি মানিব্যাগ, ২০টি গ্যাস লাইট এবং ২ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর