বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রামে ১৩ দিনে ৩৮ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৭:১৫

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এরমধ্যে পুরুষ ৫ জন ও নারী ৫ জন। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ১৩ দিনে ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গত দুইদিন ১০ জন করে করোনা আক্রান্ত হন।

আজ মঙ্গলবার ১৭ জুন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত করোনা সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়। এই পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে শিশু ১, পুরুষ ১৮ ও নারী ১৯ জন রয়েছেন।

এর আগে গত সোমবার চট্টগ্রামে শফিউল ইসলাম নামে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা গেছে, যা চট্টগ্রামে চলতিবছর করোনা ক্রান্ত প্রথম মৃত্যু। ওই দিন চট্টগ্রামে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের গত ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত কয়েকদিনের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত বেড়েছে।

তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাসায় চিকিৎসা নিচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর