বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রতিদিনের যেসব ভুলে বাড়তে পারে গাঁটে ব্যথা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৬:৩১

শরীরের কোথাও সামান্য ধাক্কা লাগলেই যেন বেড়ে ওঠে ব্যথা? এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বিশেষ করে শীতকালে এই ব্যথা আরো বাড়াবাড়ি করে। কেউ কেউ কিন্তু সারা বছর ধরেই এই সমস্যায় ভোগেন। আর্থ্রাইটিস বা হাড়ের সমস্যায় আক্রান্তদের কাছে হাঁটা, ওঠাবসা এমনকি ঘুমানোও কষ্টকর হয়ে দাঁড়ায়।

চিকিৎসকেরা বলেন, ব্যথা বা অস্বস্তি থাকলে শুধু ওষুধ নয়, দৈনন্দিন অভ্যাসেও সতর্কতা প্রয়োজন।
তবে না জেনে-শুনে কিছু ভুল করে ফেললে গাঁটে ব্যথা আরও বাড়তে পারে। চলুন, জেনে নিই ব্যথা বাড়তে পারে যেসব ভুল অভ্যাসে।

শরীরচর্চা এড়িয়ে যাওয়া

অনেকেই ব্যস্ততার কারণে শরীরচর্চাকে সময় দিতে পারেন না। কিন্তু নিয়মিত শরীরচর্চা না করলে অস্থিসন্ধি ধীরে ধীরে শক্ত হয়ে যায়, নমনীয়তা হারায়। এতে ব্যথা ও অস্বস্তি আরও বাড়ে। তাই হাঁটাচলা, হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম অবশ্যই করুন।

ভুল জুতা পরা

সব ধরনের জুতো সবার পায়ের জন্য উপযুক্ত নয়। পায়ের গঠন বুঝে না পরলে হাঁটু, গোড়ালি বা কোমরে ব্যথা দেখা দিতে পারে। চিকিৎসকেরা পরামর্শ দেন, আরামদায়ক ও পায়ের সাপোর্ট অনুযায়ী সঠিক জুতো বেছে নিতে।

একটানা বসে থাকা

দীর্ঘ সময় বসে থাকলে পেশি শক্ত হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে। ফলে পেশি ও অস্থিসন্ধিতে চাপ পড়ে। যারা আগে থেকেই আর্থ্রাইটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে সমস্যাটি আরও জটিল হতে পারে। তাই প্রতি ঘণ্টায় অন্তত একবার উঠে হাঁটাহাঁটি করুন।

খাওয়াদাওয়ায় অনিয়ম

শরীরচর্চার পাশাপাশি নজর দিতে হবে খাদ্যতালিকায়ও। অতিরিক্ত তেলেভাজা, প্রসেসড ফুড, ঠাণ্ডা পানীয় বা চিনি-কার্বোহাইড্রেট জাতীয় খাবার গাঁটে ব্যথা বাড়াতে পারে। তাই বেশি করে ফল, শাকসবজি, ওমেগা-৩ সমৃদ্ধ খাবার রাখুন ডায়েটে।

ব্যথা বা অস্থিসন্ধির সমস্যা থাকলে ওষুধের পাশাপাশি দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনলেই মিলবে অনেকটাই স্বস্তি। সামান্য সচেতনতা আপনাকে রাখতে পারে বড় বিপদের হাত থেকে দূরে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর