বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোর, নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৬:০৭

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্ফোরণটি ঘটে ১৬ জুন সকাল ৮টা ২৩ মিনিটে (স্থানীয় সময়) হুনান শানঝো ফায়ারওয়ার্কস কম্পানির মালিকানাধীন একটি কারখানায়। এটি চাংশে শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর আগুন দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুন থেকে আতশবাজি ছিটকে আকাশে বিস্ফোরিত হচ্ছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে জরুরি সেবাদাতা দল।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন মাত্র কয়েক সপ্তাহ আগেই চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হন। বিশ্বের বৃহত্তম রাসায়নিক উৎপাদক দেশ হিসেবে চীনে বিপজ্জনক ও দাহ্য রাসায়নিকের সংরক্ষণে নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

২০১৫ সালে তিয়ানজিন বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১৭০ জনের বেশি নিহত ও প্রায় ৭০০ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর সরকার রাসায়নিক সংরক্ষণে কঠোর আইন চালু করেছিল।

হুনান প্রদেশের গভর্নর মাও ওয়েইমিং বিস্ফোরণের পরদিন, আজ ১৭ জুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

২০১৭ সালে প্রতিষ্ঠিত হুনান শানঝো ফায়ারওয়ার্কস কম্পানি চাংশে শহরে সদর দপ্তর পরিচালনা করে এবং এতে মোট ৯৫ জন কর্মরত রয়েছে বলে জানিয়েছে চীনের বাণিজ্যিক ডেটা প্ল্যাটফর্ম কিচাচা। প্রতিষ্ঠানটি বিস্ফোরক, ডেটোনেটর ও আতশবাজির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উৎপাদন করে।

স্থানীয় কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে ভর্তি করেছে এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর