বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জোড়া ফিফটিতে শ্রীলঙ্কার বোলারদের শাসন করছেন শান্ত-মুশফিক

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৫:৫৫

সংবাদ সম্মেলনে আশার কথা জানান নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার মাটিতে তিনিসহ মুশফিকুর রহিম ও লিটন দাসের পারফরম্যান্স উজ্জ্বল হওয়ায় এবারও ভালো কিছুর স্বপ্ন দেখছেন। গল টেস্ট শুরুর আগে বলাটা যে শুধু কথার কথা নয় তা প্রমাণ করছেন বাংলাদেশের অধিনায়ক ও মুশফিক।

শুরুর ধাক্কা কাটিয়ে যে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন মুশফিক-শান্তই।

দলীয় ৪৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিচ্ছেন তারা। চতুর্থ উইকেটে সেঞ্চুরি জুটি গড়ার পথে দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। শান্তর ষষ্ঠ ফিফটির বিপরীতে মুশফিকের ২৮তম।

ফিফটির পরেও শান্ত-মুশফিকের ব্যাটের শাসন ছলছে।

কেননা প্রথম সেশনের শুরুতে তিন উইকেট নিলেও দুজনের ব্যাটিংয়ের সামনে চাপে শ্রীলঙ্কার বোলাররা। প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ উইকেটে ১৩২ রানের জুটি গড়েছেন শান্ত-মুশফিক। অধিনায়ক শান্তর ৬৯ রানের বিপরীতে ৬২ রানে ক্রিজে আছেন মুশফিক। এতে দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৭৭ রান।

এর আগে টস জিতে গত দুই এক বছরের সেরা টেস্ট ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে ছাড়াই প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। চোটের কারণে একাদশে নেই বাংলাদেশি অলরাউন্ডার। প্রথম ইনিংস শুরু করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানেই যে ডাক মেরে বিদায় নিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

পরে ৩৪ রানের জুটি গড়ে সেই ধাক্কা কিছুটা সামাল দেন সাদমান ইসলাম ও মমিনুল হক।

কিন্তু দুজনই ৭ রানের ব্যবধানে ড্রেসিংরুমে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের। মমিনুলের ২৯ রানের বিপরীতে ১৪ রানে আউট হন সাদমান। দুজনের বিদায়ের পর শান্ত-মুশফিকের সেই জুটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর