বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বদলে যাবে টুইটারের লোগো, নীল পাখির বিদায়!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩, ১৬:২৪

ইলন মাস্ক রোববার বলেছেন, তিনি টুইটারের লোগো পরিবর্তন করতে চাচ্ছেন। টুইট করে তিনি বলেছেন, শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডের লোগো পরিবর্তন করব, ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।

রয়টার্স।

টুইটারে রাত ১২টা ৬ মিনিটে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিলিয়নিয়ার মালিক যোগ করেন, যদি আজ রাতের মধ্যে এক্সের মতো ভালো কোনো লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বজুড়ে তা চালু করব।

মাস্ক এক্স এর ঝিকিমিকি একটি ছবি পোস্ট করেন এবং পরে এক টুইটার স্পেসে অডিও চ্যাটে জবাবে বলেন, হ্যাঁ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, টুইটারের লোগো পরিবর্তন হবে কি না। তিনি বলেন, এটি অনেক আগে করা উচিত ছিল।

গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অস্থির সময় পার করে মাইক্রোব্লগিং সাইটটি। তিনি মূল প্রতিষ্ঠানের নাম রাখেন এক্স কর্প, যা চীনের উইচ্যাটের মতো একটি সুপার অ্যাপ তৈরির ক্ষেত্রে এই বিলিয়নিয়ারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

টুইটারের ওয়েবসাইট বলছে, নীল পাখির ছবিটি, তাদের সবচেয়ে স্বীকৃত সম্পদ। এ কারণে তারা এর বিষয়ে বেশ রক্ষণশীল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর