বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্যারিস্টার শামীম

আ. লীগ-বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৭:৪৯

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা আট সাড়ে আট মাসে বর্তমান সরকারের কোনো সার্টেইনটি দেখতে পারিনি। কারণ বাংলাদেশ অত্যন্ত ভোলাটাইল জায়গা। অত্যন্ত দ্বন্দ্বমুখর, অত্যন্ত পিচ্ছিল একটা জায়গা। যখন নির্বাচন অনেক দেরি হবে, সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে।

’তিনি বলেন, ‘ধরুন যেখানে বিএনপি আন্দোলন করছে তার পিছনে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। তো সেই সরকার কতজন মানুষ মেরে ক্ষমতায় থাকবে আর একজন নোবেল লরিয়েট মানুষ মেরে ক্ষমতায় থাকবে কেন। নোবেল লরিয়েটরা ক্ষমতায় গেলে তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা এবং এক্ষেত্রে আমি মনে করি বিএনপি একটা ছোট্ট বাই পাওয়ার হারিয়ে ফেলেছে।

গত আট মাসে আমরা দেখেছি, বিএনপি রাষ্ট্রীয় যে বিষয়গুলোতে হুংকার দিয়েছে বা সমর্থন দেয়নি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি।’
ব্যারিস্টার শামীম বলেন, ‘দেশ তো চালাচ্ছে মব। মবের পিছনে কি আছে সেটা আমরা জানি না। আমরা আন্দাজ করতে পারি।

কিন্তু মব দেশ চালাচ্ছে ছাত্র মব। বিএনপি বলেছিল সংবিধান পুনর্লিখন হবে না এটা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বিএনপি না বলেছিল। এটা অনেকদিন হয়নি। রাষ্ট্রপতির অপসারণ, সেনাপ্রধানের বিরুদ্ধে যে একটা মুভমেন্ট হয়েছিল সেটাও বিএনপি সমর্থন করেনি।

এই চারটাই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ ছিল। এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি জোরগলায় বলেনি আবার নিষিদ্ধ করা যাবে না এটাও জোরগলায় বলেনি।’

‘আমার ব্যক্তিগত অভিমত লার্জেস্ট পার্টি হিসেবে এ বিষয়ে বিএনপির সাইলেন্ট থাকাটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর হয়েছে। বিএনপি যদি এ বিষয়ে একটা সক্রিয় ভূমিকা পালন করতো, তাহলে সামনের দিনগুলোতে বিএনপি যেটা বলতো অন্তর্বর্তী সরকার অনেকটা সেটাই শুনতে বাধ্য হতো। বড় রাজনৈতিক দল হিসেবে এই পদক্ষেপটা বিএনপি কেন ছেড়ে দিল আমরা এটা বুঝছি না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর