শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যেসব ফল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৭:৩০

আজকাল অনেকেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। এর মূল কারণ হল অনিয়মিত জীবনযাপন ও ভুল খাওয়াদাওয়া। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

ঔষধ খাওয়ার পাশাপাশি কিছু নির্দিষ্ট ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই ফলগুলো শরীরে পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা স্বাভাবিকভাবে ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। চলুন, জেনে নিই কোন কোন ফল উপকারী।

আপেল

প্রতিদিন ১-২টি আপেল খেলে উপকার পাওয়া যায়। আপেলে আছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টকে সুস্থ রাখে।

জাম

জাম উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশ উপকারী। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড। যা রক্তনালীর স্বাস্থ্য ঠিক রাখে ও রক্তচাপ কমাতে সাহায্য করে।

কলা

কলা পটাশিয়ামে সমৃদ্ধ, যা রক্তচাপ কমানোর জন্য খুবই উপকারী। প্রতিদিন ১–২টি কলা খাওয়া যেতে পারে। এটি হৃদস্পন্দনও নিয়মিত রাখতে সাহায্য করে।

ডালিম

ডালিমে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও উপাদানগুলি রক্তচাপ কমাতে সহায়তা করে। দিনে এক গ্লাস ডালিমের রস খেলে রক্ত সঞ্চালন ভাল হয় এবং হার্টের কাজের দক্ষতা বাড়ে।

বেরি জাতীয় ফল (যেমন: স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি)

এই ফলগুলোতে পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হৃদপিণ্ডকে রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

এই ফলগুলো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, বিশেষ করে যদি আপনি ওষুধ খাচ্ছেন। ফল খাওয়ার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর