বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৬:৫০

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনের আশেপাশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো মার্কিন কর্মকর্তা আহত হননি বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে সোমবার ভোরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী জনগণকে সতর্কবার্তা পাঠানোর পর তেল আবিবের উপকূলবর্তী এলাকায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়, যা এএফপির প্রকাশিত ছবিতেও দেখা গেছে।

রাষ্ট্রদূত হাকাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘তেল আবিবে অবস্থিত দূতাবাসের একটি শাখার নিকটবর্তী এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আহত হননি।’ একই সঙ্গে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে জেরুজালেমে মার্কিন দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েল ইরানের অভ্যন্তরে সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়, যার জবাবে ইরান এবার সরাসরি ইসরায়েলি শহরগুলোতে হামলা শুরু করেছে। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।

ইসরায়েল দাবি করেছে, তাদের অভিযানে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

এদিকে মার্কিন রাজনীতিতে এ নিয়ে বিতর্ক চলছে। একটি মার্কিন সূত্র জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে বিরত থাকতে বলেছেন। গতকাল রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি চাই ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাক।

আমার ধারণা ভালো সম্ভাবনা আছে। তবে কখনো কখনো তাদের আগে যুদ্ধ করতে হয়, তারপরই চুক্তি সম্ভব হয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর