শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গোপন সার্জারির কথা স্বীকার করলেন মেগান ফ্ক্স

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৬:১৩

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স শুধু অভিনয় নয়, তার সৌন্দর্য দিয়েও দীর্ঘদিন ধরেই আলোচনায়। নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতির জন্য তাকে ‘আদর্শ সুন্দরী’ বলা হয়ে থাকে। তবে তার সৌন্দর্য প্রাকৃতিক না কি প্লাস্টিক সার্জারির ফসল, তা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে।

ফক্সকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন ছড়িয়েছে তার নাক ও ঠোঁটের গড়ন নিয়ে।

অনেক বিউটি সার্জন মনে করেন, তার নাক আগের তুলনায় এখন অনেক সরু ও মসৃণ। ২০১৮ সালে নিউইয়র্কের কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, মেগানের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, তার ঠোঁট এবং গালের গড়নেও ফিলারের প্রভাব থাকতে পারে।

মেগান ফক্সকে নিয়ে গুঞ্জন রয়েছে, তিনি একাধিকবার সার্জারি করিয়েই নিজের সৌন্দর্য ধরে রেখেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স স্বীকার করেছেন, তার নাকের সত্যিই একবার সার্জারি হয়েছিল। তবে একাধিক সার্জারির বিষয়টি তিনি অস্বীকার করেন। অভিনেত্রী জানান, ২৩ বছর বয়সের পর আর কোনো রাইনোপ্লাস্টি করেননি তিনি। একই সঙ্গে জানান, স্তন বৃদ্ধির জন্য তিনি তিনবার সার্জারির আশ্রয় নিয়েছেন।

তবে ফক্স আরও বলেছেন, তিনি কখনো ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন বা বডি কনট্যুরিং করেননি। যদিও গোপন একটি পদ্ধতির কথা স্বীকার করেছেন, কিন্তু সেটি তিনি এখনই প্রকাশ করতে চান না। মেগান বলেন, ‘আমি এমন একটি জিনিস করেছি যা সত্যিই ভালো ছিল। এটি কোনো পরিচিত প্লাস্টিক সার্জারি নয়। লোকেরা এটি সম্পর্কে সত্যিই জানে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর