বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাভারে পুত্রবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শ্বশুর আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৮:২৮

সাভারে পুত্রবধূ লতা আক্তার (১৮) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তার শ্বশুর মাসুদকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শাহী মসজিদের পাশে সোলেইমান মেম্বারের মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে নিহতের অর্ধউলঙ্গ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লতা আক্তার ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার দিয়ানগর গ্রামের মো: আঃ সালামের মেয়ে। সে স্বামী সেলিমকে নিয়ে সাভারের ওই বাড়িতে ভাড়া থাকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, এদিন দুপুরে ঘরের ভেতরে প্রবেশ করে লতার অর্ধউলঙ্গ মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তারা আরও জানায়, লতার শরীরের বিভিন্ন স্থানে হাতের নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। তাদের ধারণা লতার শ্বশুর তাকে ধর্ষণের পর হত্যা করেছে।

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির এসআই আঃ আব্বাস বলেন, নিহতের শ্বশুরকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর