বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

র‌্যাব সেজে ‘নগদ’ প্রতিনিধি থেকে কোটি টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৮:০৮

রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে ব্যাংকের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস তার গতি রোধ করে। মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি নেমে এসে তাকে ধাওয়া করে। দৌড়ে পালানোর চেষ্টা করলেও এক পর্যায়ে তাকে ধরে ফেলে এবং জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে নগদ টাকাভর্তি ব্যাগসহ গাড়িতে করে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগী জানান, তিনি ‘নগদ’-এর একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করেন। ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তার গতিরোধ করে এবং তার কাছে থাকা ১ কোটি ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরের একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে যায়।

ঘটনার পরই ভুক্তভোগী উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, “ভুক্তভোগী দাবি করেছেন, তিনি ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি। তার কাছে থাকা ১ কোটি ৮ লাখ টাকা র‌্যাব পরিচয়ে ছিনতাই হয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সব ধরনের তদন্ত চলমান রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর