বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফজলুর রহমান

দেশে কোনো নেতৃত্ব নেই, মরে গেলেও কেউ দেখবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৭:৫৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘যদি’ এবং ‘কিন্তু’ দিয়েও ইউনূস সাহেব বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকে একটা নির্বাচন হতে পারে। এটার জন্য আমরা সবাই খুশি। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘আমরা খুশি কারণ আপত সময়ে যে ঝামেলাটা চলছিল, বাংলাদেশের মানুষ আর সহ্য করতে চায় না।

মানুষ হতাশার মধ্যে এমনভাবে আছে—ডেঙ্গুতে পাঁচজন মারা গেছে, আবার নতুন করে শুরু হয়েছে কভিড। এ রকম চলছে তো চলছে।’
তিনি বলেন, ‘এখানে কোনো নেতা নেই, কোনো নেতৃত্ব নেই। কোথাও বিচার দেওয়ার জায়গা নেই, কোথাও গিয়ে আপনি স্থান পাবেন না। মরে গেলেও কেউ আপনাকে দেখবে না। এমন একটা অবস্থার মধ্যে চলছে এই দেশ।’

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘আমি চাই, এই দেশটার প্রতিটা স্থানে প্রকৃত একটা দায়ত্বিশীল নেতৃত্ব আসুক। শুধু ওপরে নয়, একদম নিচে থেকে একটা পিলার হোক—গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, পার্লামেন্ট সব জায়গাতে নেতৃত্ব আসুক।

এই পিলারগুলোর ওপর গড়ে উঠুক ইনস্টিটিউশন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর