বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘোড়াঘাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৭:৩৩

দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরগাঁও সদরের কেকে বাড়ি গ্রামের বাসিন্দা তামান্না (২৫), একই জেলার বড় বালিয়া গ্রামের বাসিন্দা মো. আরিফ ইসলাম (২৫), নওগাঁ জেলা সদরের পার পুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৪৭), পঞ্চগড় জেলার বোদা উপজেলার টুনির হাটের বাসিন্দা ও সেনাসদস্য এরশাদ হোসেন রাশেদ (২৫) ও ঢাকার আমিন বাজার এলাকার বাসিন্দা মো. রাহাত (৩৫)।

এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন রানা, মৃত্তিকা, সাকিব, নাছিমা, গাজীবুর, তরিকুল ও ফকরুল ইসলামসহ বেশকিছু যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন প্রাণ হারান এবং আহত হন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর