বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্টারলিংক এর দিন শেষ, ১০০ গুণ বেশি দ্রুত ইন্টারনেট সেবা আসছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৬:৫১

স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংক-এর বিস্ময় কাটিয়ে উঠতে না উঠতে পুরো বিশ্বে আলোড়ন তুলেছে এক ভিন্নধর্মী উদ্ভাবন।আমেরিকার ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ ‘তারা’ নিয়ে এসেছে এমন একটি ইন্টারনেট প্রযুক্তি, যা স্যাটেলাইট কিংবা ফাইবার ছাড়াই উচ্চগতির সংযোগ দিতে সক্ষম।

তারা’র উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে ‘লাইট ব্রিজ’, যেখানে এক প্রান্তে থাকে লেজার প্রজেক্টর, অপর প্রান্তে রিসিভার। এই লেজার সরাসরি ডেটা পাঠায় নির্দিষ্ট গন্তব্যে। ফলে ভূগর্ভস্থ ফাইবার কিংবা মহাকাশে স্যাটেলাইটের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে পরিহার করা সম্ভব হয়।

‘তারা’ দাবি করেছে, তাদের প্রযুক্তি স্টারলিংক-এর চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি দ্রুত। এটি প্রতি সেকেন্ডে ২০ গিগাবিট গতিতে ডেটা আদান-প্রদান করতে পারে এবং ২০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সংযোগ বজায় রাখতে সক্ষম। এটি প্রযুক্তিগতভাবে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

লেজার প্রযুক্তি সাধারণত কুয়াশা, বৃষ্টি কিংবা পাখির গতিবিধির কারণে দুর্বল হয়ে পড়ে—তবে তারা সেই বাধা পেরিয়ে এসেছে ‘অটো-অ্যালাইনমেন্ট সিস্টেম’ ব্যবহারের মাধ্যমে। এটি স্বয়ংক্রিয়ভাবে লেজারের দিক ঠিক করে সংযোগ স্থিতিশীল রাখে।

বিশ্বের ১২টি দেশে ইতোমধ্যে সফলভাবে পরীক্ষা চালিয়েছে তারা। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে কঙ্গো নদীর দুই তীরের রাজধানী—ব্রাজাভিল ও কিনশাসার মধ্যে এই প্রযুক্তির সফল প্রয়োগ। সেখানে ৯৯.৯৯% আপটাইম নিশ্চিত করে ৭০০ টেরাবাইট ডেটা ট্রান্সফার করা হয়েছে।

তারা ২০২৬ সালে বাজারে আনতে যাচ্ছে ‘ফোনোটিক্স চিপ’, যা ড্রোন, স্বয়ংক্রিয় যানবাহন ও IoT ডিভাইস-এ ব্যবহৃত হবে। প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এটি ফাইবার নেটওয়ার্কের বিকল্প হিসেবেও ব্যবহৃত হতে পারবে।

বিশ্বে ইন্টারনেট প্রযুক্তি এখন এক নতুন মোড়ের দিকে এগোচ্ছে। এখন প্রশ্ন হলো—তারা কি স্টারলিংকের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে? নাকি এই দুই প্রযুক্তি যুগপৎ কাজ করে বিশ্বজুড়ে ইন্টারনেট অভিগম্যতাকে আরও সহজ, সুলভ ও গতিশীল করে তুলবে? এর উত্তর সময়ই দেবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর