বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ২০ শিশুসহ নিহত ৬০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৬:৩৬

তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের একজন প্রতিবেদক। নিহতদের মধ্যে রয়েছে অন্তত ২০ জন শিশু, যাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুও ছিল।

ইরানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, রাজধানী তেহরানের শাহরাক-ই শহীদ চামরান আবাসিক এলাকায় ১৪ তলা একটি ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ১০টি মরদেহ আটকে আছে।

ইরানে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি শুক্রবার জানান, ইসরায়েলের হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। তবে তেহরানে নিহত ৬০ জন তার ওই ঘোষণার মধ্যেই অন্তর্ভুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলের এই হামলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আবাসিক এলাকায় শিশুদের ওপর এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার দাবি জানাচ্ছে।
প্রসঙ্গত, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা দেশের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বসতবাড়িতেও আঘাত হানছে, যা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইরান এখনো পূর্ণ প্রতিক্রিয়া জানায়নি, তবে পাল্টা হামলার প্রস্তুতি চলছে বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর