বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিলেট সীমান্ত দিয়ে মোট ৫৮২ জনকে পুশইন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৬:৪৪

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরো ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে তাদের পুশ ইন করা হয়। এ নিয়ে ৪ সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে ৫৮২ জনকে পুশইন করল বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) ভোর পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশইন করেছে বিএসএফ।

এরমধ্যে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি দিয়ে ১৭ জন, মিনাটিলা দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করা হয়।

যাদেরকে পুশ ইন করা হয়েছে তাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছে। প্রাথমিক তথ্যমতে, তাদের মধ্যে ৪৩ জনের আদিনিবাস কুড়িগ্রাম জেলায় ও ২৭ জনের আদিনিবাস লালমনিরহাট জেলায় বলে জানিয়েছে বিজিবি। জানা যায়, জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দুই পরিবারে ১৭ জনকে আটক করেছে।

তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তারা ৭ জন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। মিনাটিলা বিওপি ৪টি পরিবারের ২৩ জনকে আটক করে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। আর কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি ২টি পরিবারের ১৩ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘৭০ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

’বিজিবি জানায়, গত কয়েক বছর আগে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার কথা স্বীকার করেছেন আটককৃতরা।

এদিকে সুনামগঞ্জের ছাতক সীমান্তের নোয়াকুট এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা লালমনিরহাটের বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির। তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ ১৭ জনকে পুশইন করা হয়।

এর আগে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন শুরু করে বিএসএফ। পুশইন ঠেকাতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার করে সতর্ক অবস্থানে থাকলেও বন্ধ হচ্ছে না সিলেট সীমান্তে দিয়ে পুশইন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর