বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘরের ভেতর মশার উপদ্রব? এই গাছ লাগান এখনই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৬:০০

গ্রীষ্মকালে তীব্র গরমের পাশাপাশি মশার উপদ্রবেও মানুষ নাজেহাল হয়। মশা তাড়াতে সাধারণত বাজারচলতি বিভিন্ন রাসায়নিক পণ্য কয়েল, লিকুইড, ক্রিম কিংবা লোশন ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। অথচ একটি গাছই আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে পারে রাসায়নিক ছাড়াই!

এই বিশেষ উদ্ভিদটির নাম ‘টাপোরি প্ল্যান্ট’। এর বিশেষ সুগন্ধ মশারা সহ্য করতে পারে না। ফলে এটি প্রাকৃতিকভাবে মশা দূর করে। শুধু তাই নয়, টাপোরি ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে। ছোট ছোট পাতা, আকর্ষণীয় শাখা-প্রশাখা এবং অনন্য গঠন এটিকে করে তোলে একটি আদর্শ ঘরোয়া গাছ।

 এই গাছটি নার্সারিগুলোতে সহজলভ্য এবং দাম প্রায় ₹১০০ থেকে ₹১০০০ পর্যন্ত হতে পারে, যা তার আকারের উপর নির্ভর করে। আপনি এটি একটি বড় টবে বা এমনকি ফুলগাছের সারিতেও সহজে লাগাতে পারেন।

টাপোরি ছাড়াও, এই উদ্ভিদটি ‘গোল্ডেন বোতল ব্রাশ’ বা ‘টেবিল কামিনী’ নামেও পরিচিত। এর ফুল দেখতে বোতল ব্রাশের মতো এবং একটি মৃদু সুগন্ধ রয়েছে। এটি একটি চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ, যা সারা বছর সবুজ থাকে। এর উজ্জ্বল রঙ এবং ফুলের আকৃতি বাড়ির বা বাগানের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়।

রোপণ ও যত্নও অত্যন্ত সহজ। শীতকালে দিনে দু’বার জল দিলেই হয়। বছরের বাকি সময় এটি অতি সাধারণ পরিচর্যাতেও বৃদ্ধি পায়। গাছটির ফুলে মধু থাকে, যা পাখিদেরও আকর্ষণ করে।

আপনি চাইলে ঘরের ভেতরে কিংবা বারান্দায়ও এই গাছ লাগাতে পারেন, আর একবার লাগালেই মশারা আপনার বাড়ির ত্রিসীমানা ছেড়ে পালাবে!

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর