বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পর্যটকদের ঢেউও কমছেনা কুয়াকাটায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৫:৪৪

ঈদের ষষ্ঠ দিনেও যেনো পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়। রোদ-বৃষ্টি ও আকাশে মেঘের লুকোচুরিতে বৃহস্পতিবার দুপুরে সমুদ্রে ঢেউয়ের তালে তালে মেতে ওঠেন পর্যটকরা। পুরো সৈকতের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভ্রমণপ্রেমিরা।

এদিকে সপ্তাহ জুড়ে পর্যটকদের চাপ থাকায় ভীষণ খুশি পর্যটন ব্যবসায়ীরা। শুধু সমুদ্র সৈকত বা জিরো পয়েন্টেই নয়, পর্যটকদের পদচারণায় মুখর গঙ্গামতি, ঝাউবাগান, লেম্বুর বন, শুটকি পল্লী, মিশ্রিপাড়া,তিন নদীর মোহনা, আদি কূয়া,আদি নৌকা,রাখাই পল্লী সহ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত জুড়ে কোলাহল, হাসি আর আনন্দে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।

কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল ইমপ্লয়ে এসোসিয়েশন সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, আলহামদুলিল্লাহ বেশ ভালো গেস্ট আছে প্রতিটি হোটেলে। এবারে আমরা রুম রেন্ট অনেকটা কমিয়ে দিয়ে গেস্টদের থাকার ব্যবস্থা করে দিয়েছি।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান,ঈদ পরবর্তী প্রচুর গেস্ট আসার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যটকরা যাতে কোনো ভাবে হয়রানির শিকার না হন একারনে আমরা টোয়াকের একটি টিম ঈদের পরদিন থেকে খাবার রেস্তোরাঁ, আবাসিক হোটেল, যানবাহন, ছাতা বেঞ্চ, বীচ ফটোগ্রাফার সহ সকল ব্যবসায়ী পেশাজীবীদের মনিটরিং করে যাচ্ছি। পর্যটকদের সেবা নিয়ে নিশ্চিত করতে এটি আরো কিছুদিন অব্যহত রাখবো।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ জানান,ঈদের ষষ্ঠ দিনে বেশ ভালো গেস্ট আছে। আমরা আশা করছি আগামী শনিবার পর্যন্ত এভাবে পর্যটক থাকবে। আমাদের হোটেল ব্যবসায়ীরা বেশ খুশি। এদিকে হাজার হাজার পর্যটকদের কারণে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন প্রশাসন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওন সহ থানা পুলিশ নৌ পুলিশ সবাই স্ব স্ব স্থান থেকে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চত করতে ব্যবড্থা গ্রহণ করেছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, সৈকতে হাজার হাজার পর্যটক অবস্থান করছেন। তাই বালিয়াড়ি, হোটেল-মোটেল জোন ও বিনোদন স্পটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের সমস্যাও দ্রুত সমাধান করা হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম বলেন, পর্যটকের সার্বিক নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর