বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে চা-শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২২ জুলাই ২০২৩, ১৮:০৭

 বিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম-বাওয়ানী বাগনের চা-শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধসহ সাত দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।  শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রোকনপুর এলাকায় মহাসড়কটি তাঁরা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের কয়েক শ যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষুব্ধ চা-শ্রমিকেরা বলেন, ইমাম-বাওয়ানী চা-বাগানে ৬০০ শ্রমিকের দুই বছরের বেতন বকেয়া পড়েছে প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তাঁদের বকেয়া পরিশোধ করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে শ্রমচুক্তি অনুযায়ী, বকেয়া বেতন পরিশোধ, উৎসব ভাতা, শ্রমিকদের চিকিৎসা ও নতুন ঘরবাড়ি তৈরিসহ সাত দফা দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা চা-শ্রমিকদের মহাসড়ক ছেড়ে আলোচনায় বসতে অনুরোধ করেন। ইউএনও  রোববার (২৩ জুলাই) এ বিষয়ে চা-বাগানের মালিকপক্ষের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের মধ্যে সরকারি চাল বিতরণের আশ্বাস দিলে তাঁরা ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বালিসিরা ভ্যালির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ দাস বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করে আসছি। আজ সাত দফা দাবিতে মহাসড়ক অবরোধ করি। নবীগঞ্জ উপজেলার ইউএনও আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের দাবিদাওয়া নিয়ে তিনি চা-বাগান কর্তৃপক্ষ ও সরকারের উচ্চ মহলে আলোচনা করবেন। যে কারণে তাঁর সম্মানে ও প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে আমরা উঠে এসেছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর