বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৪:০০

তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।’

বৃহস্পতিবার ১২ জুন সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় ভারত থেকে বাংলাদেশিদের পুশ-ইন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের বাংলাদেশে ঢোকানো হচ্ছে, তারা সঠিক চ্যানেল অনুসরণ করছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশের সীমানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশের নাগরিক যারা ভারতসহ বাইরের দেশে অবস্থান করছেন, তাদের অবশ্যই দেশে ফিরতে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তারা জঙ্গলের পথ বা অননুমোদিত রাস্তা ব্যবহার করছে। যা খুবই অমানবিক।’

কোভিড প্রতিরোধে আন্তর্জাতিক সীমান্ত ও বিমানবন্দরসমূহে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

এ সময় তাঁর সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখার কথা রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেন, ‘খণ্ডিত নয়, সম্পূর্ণ তথ্য প্রচার করুন। খণ্ডিত সংবাদ প্রতিবেশী রাষ্ট্র তাদের স্বার্থে ব্যবহার করতে পারে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর