বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মহাসাগরে বিধ্বস্ত প্লেন, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৫:৫৬

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর উপকূলে একটি ছোট আকারের প্লেন বিধ্বস্ত হয়েছে। পাইলট ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরি বাল্ডউইনসহ ছয় আরোহী নিহত হয়েছেন। তবে এই দম্পতি রেখে গেছেন তাদের দুটি ছোট সন্তান।

ঘটনাটি ঘটেছে রবিবার (৮ জুন), দুপুর সাড়ে ১২ টায়। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সেসনা ৪১৪ মডেলের প্লেনটি সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফিনিক্স, অ্যারিজোনার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

কিন্তু অজানা কোনো কারণে সেটি সান ডিয়েগোর পয়েন্ট লোমার পশ্চিমে প্রায় তিন মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। এফএএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় এবং তারা স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও তথ্য দেয়ার জন্য নির্দেশ দিয়েছে। খবর সিএনএন, পিপলসের।

দুর্ঘটনার পর মার্কিন কোস্ট গার্ড ও অন্যান্য সংস্থা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। বিধ্বস্ত হওয়া প্লেনের ধ্বংসাবশেষ যে জায়গায় মিলেছে, তার নিচে সমুদ্রের গভীরতা ছিল প্রায় ২০০ ফুট।

পরে ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরির পরিচয় শনাক্ত করেন তাদের আত্মীয় ক্রিস্টেন বাল্ডউইন। ফক্স এবং এনবিসির স্থানীয় সহযোগী সংবাদমাধ্যমগুলোকে তিনি জানান, দম্পতির বয়স বিশের কোঠায় এবং তাদের দুটি ছোট সন্তান রয়েছে। ওই প্লেনে অ্যারিজোনার এক বাবা ও তার তিন প্রাপ্তবয়স্ক ছেলেও ছিলেন বলে জানা গেছে।

'আমি ভীষণভাবে স্তব্ধ হয়ে গিয়েছিলাম,' বলেন ক্রিস্টেন। 'প্রথমে বিশ্বাসই করতে পারিনি, কারণ এই দম্পতি এতটাই অসাধারণ ছিলেন, তাদের সঙ্গে এমন কিছু ঘটবে ভাবতেও পারিনি।'

তিনি আরও বলেন, ল্যান্ডন কখনোই এমন দুঃসাহসিক কাজ করতেন না কিংবা ইচ্ছাকৃতভাবে নিচু দিয়ে উড়তেন না। 'নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু সমস্যা হয়েছিল যার কারণে এমনটা ঘটেছে,' বলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর