বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মানিকগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৫:৪৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাজার বণিক সমিতি।

বুধবার (১১ জুন) সকাল ৯টায় ঝিটকা বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্মেসি, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান ছিল। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া বলেন, আমরা খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও আরও কয়টি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর