বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজীপুরের ধামরাই-কালিয়াকৈর

সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি কারণে দুর্ঘটনার আশঙ্কা

মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২২ জুলাই ২০২৩, ১৭:৫৮

গাজীপুরের কালিয়াকৈরে ধামরাই-কালিয়াকৈর সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। জনজীবন বিপর্যয় এড়াতে অতিদ্রুত গর্তটি মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।


সরেজমিনে খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় গত শুক্রবার রাতে ধামরাই-কালিয়াকৈর সড়ক ধসে প্রায় ৫-৬ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাতেই কয়েকজন মোটরসাইকেল আরোহী ওই গর্তে পড়ে আহত হয়েছেন। পরে আহতরা ও এলাকাবাসী সেখানে বাঁশ, রশি ও লাল নিশান পুতে দেয়। কিন্তু সড়কটি মেরামত তো দুরের কথা এখন পর্যন্ত সড়ক বিভাগের কেউ কোনো খোঁজ-খবর নেয়নি। এলাকাবাসী অভিযোগ, সড়কটির নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এ গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় মিনহাজ হোসেন ও হুমায়ূন আহমেদ ইমু, উজ্জল হোসেনসহ অনেকে জানান, প্রথমে সেখানে একটা ট্রাক ফেঁসে যায়। দুর্ঘটনার আতঙ্কে সে ট্রাক থেকে কয়েকজন লাফিয়ে পড়ে। পরে গর্তটি বড় আকার ধারণ করে।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী অভি আহম্মেদ সুজন জানান, ওই পুড়ঙ্গ বা গর্তের বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তবে খুব তাড়াতাড়ি সেটা মেরামতের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আমরা পর্যবেক্ষণ করে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানাবো। যাতে ওই ক্ষতিগ্রস্থ স্থানটি অতিদ্রুত মেরামত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর