বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাবা কামায়, মেয়েরা জমায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৩:৫৭

মাত্র ১০ মাস দায়িত্বে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিজের 'পকেট খরচ' বাঁচিয়ে মেয়ের জন্য দুবাইতে রাজকীয় প্রাসাদ কিনে দিয়েছেন—এমন বিস্ফোরক দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

আহসান এইচ মনসুরের মেয়ের কয়েকটি ছবি পোস্ট করে ইলিয়াস হোসেন লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পকেট খরচ থেকে সামান্য টাকা জমিয়ে দুবাইতে মেয়ের জন্য একটি রাজকীয় প্রাসাদ কিনেছেন।

তিনি আহসান এইচ মনসুরকে 'ভণ্ড' আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে, তিনি বাংলাদেশ ব্যাংকে এখনও আওয়ামী লীগ ও ভারতীয় এজেন্টদের বসিয়ে রেখেছেন। এমনকি রিজার্ভ চুরির দায়ে অভিযুক্ত কাউকেই শাস্তি দেওয়া বা পদ থেকে সরানো হয়নি।

ইলিয়াস হোসেনের দাবি, অভিযুক্তদের পদে রাখার বিনিময়ে আহসান এইচ মনসুর যে অর্থ নিয়েছেন, সেটাকেই তিনি পকেট খরচ হিসেবে জমিয়েছেন।

স্ট্যাটাসে আরও বলা হয়েছে, গভর্নর প্রতি মাসে বিদেশে গিয়ে তার পকেট খরচের ওই টাকা দেশের বাইরে রেখে আসেন। সবশেষে ইলিয়াস হোসেন বিদ্রূপ করে লিখেছেন, 'বাবা কামায়, মেয়েরা জমায়।'

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর