বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কাবরেরা

হামজাদের নিয়ে গর্ব করা উচিৎ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৩:১৩

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে হতাশ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে ম্যাচে শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসা করতে কার্পণ্য করেননি তিনি।

মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ভালো শুরুর আশায় মাঠে নামলেও কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। ম্যাচ শেষে কাবরেরা বলেন, ‘এমন ফলাফলের প্রত্যাশা করিনি।

শুরুতে কিছু ভুল হয়েছে, যার খেসারত দিতে হয়েছে। ছেলেরা চাপে ছিল এবং কিছুটা ক্লান্তও ছিল, যা খেলার মানে প্রভাব ফেলেছে।’
তবে হতাশার মাঝেও দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স প্রশংসার দাবিদার বলে মনে করেন কোচ কাবরেরা।

তিনি বলেন, ‘বিরতির আগে ছেলেরা যেভাবে চেষ্টা করেছে এবং দ্বিতীয়ার্ধে সাহস নিয়ে খেলেছে, সেটা প্রশংসনীয়।

হামজাদের নিয়ে গর্ব করা উচিৎ। আমরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি, কিন্তু তা কাজে লাগাতে পারিনি। তা সত্ত্বেও বলব, এই দলটি ভালো। ছেলেরা ম্যাচের ছন্দ ধরেছিল, যদিও শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি।

’দলের একমাত্র গোলদাতা রাকিবকে নিয়ে কাবরেরার বক্তব্য, ‘রাকিবের মতো গতিসম্পন্ন স্ট্রাইকার আমাদের দলে আর নেই। সে সবসময় চ্যালেঞ্জ নেয়। আজ সে বেশি জায়গা পায়নি, কিন্তু নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। ২-২ ফল হতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।’

হামজার পারফরম্যান্স নিয়েও কথা বলেন তিনি।

‘ভারতের বিপক্ষে ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হামজার জন্য বেশি কঠিন ছিল। সিঙ্গাপুর কম জায়গা দিয়েছে আক্রমণের জন্য। তবে হামজা সর্বোচ্চ চেষ্টা করেছে, সে এনার্জি দিয়ে খেলে। তার প্রতি আমার আস্থা আছে।’

অন্যদিকে, জয় পাওয়া সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা কঠিন ছিল। মাঠে প্রচুর সমর্থক ছিল, যা আমাদের জন্য চ্যালেঞ্জের। তবুও আমার ছেলেরা পুরো সময় ধরে ভালোভাবে খেলেছে। ম্যাচের আগে আমি তাদের বলেছিলাম, আমরা জিততে পারি—তারা তা করে দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মিডফিল্ড ও রক্ষণভাগ ভালো খেলেছে। গোলকিপারও সহায়তা পেয়েছে সতীর্থদের কাছ থেকে। বাংলাদেশ শক্তিশালী দল, তাদের আমি সম্মান করি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর