বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খাঁটি আম চেনার কয়েকটি টিপস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১২:২৮

আমকে বলা হয় ‘ফলের রাজা’। তার স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ—সব মিলিয়ে এক কথায় অনন্য। গ্রীষ্মকালে আম খাওয়ার আনন্দই আলাদা, আর এই ফলে রয়েছে ভিটামিন এ, সি, ফোলেট, ফাইবার, ম্যাগনেশিয়ামের মতো শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। নিয়ম করে খেলে এটি হজমশক্তিও বাড়াতে সাহায্য করে।

তবে সমস্যা শুরু হয় যখন বাজার থেকে আমরা না জেনে রাসায়নিকযুক্ত ভেজাল আম কিনে আনি। এই ধরনের আম খেলে শরীরের উপকারের বদলে হতে পারে নানা ক্ষতি। তাই খাঁটি গাছপাকা আম চেনার উপায় জানা জরুরি। চলুন, জেনে নিই কিভাবে বুঝবেন আমটি খাঁটি?

১।মাছি বসে কি না লক্ষ্য করুন

খাঁটি আমে প্রাকৃতিক গন্ধ থাকায় তাতে মাছি বসে। রাসায়নিক মেশানো আমে সাধারণত মাছি বসে না।

২। রং বেশি উজ্জ্বল নয়

গাছপাকা আমে হালকা সাদাটে ভাব থাকে, রঙ কিছুটা অনিয়মিত হয়। কার্বাইডে পাকানো আম হয় অস্বাভাবিকভাবে উজ্জ্বল ও দাগহীন।

৩। গন্ধে চেনা সুবাস

গাছপাকা আমের বোঁটার কাছ থেকে ঘ্রাণ নিলে পরিচিত মিষ্টি গন্ধ পাওয়া যায়। রাসায়নিক আমে হয় গন্ধই নেই, না-হয় ঝাঁজালো বা কৃত্রিম গন্ধ থাকে।

৪। স্বাদে টক-মিষ্টি ভাব

গাছপাকা আমে থাকে প্রকৃত টক-মিষ্টি স্বাদ ও ঘ্রাণ। রাসায়নিক দেওয়া আম খেলে মনে হবে, স্বাদ নেই, গন্ধও কম।

৫। গোড়ার দিকে গাঢ় রং

প্রাকৃতিকভাবে পাকা আমের গোড়ার দিকে কিছুটা গাঢ় রং দেখা যায়। রাসায়নিকে পাকানো আমের রঙ হয় পুরোই সমান হলদে।

সতর্কতা

ভেজাল আম শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে—হজমে সমস্যা, লিভার বা কিডনির উপর প্রভাব এবং শিশুদের ক্ষেত্রে আরও বেশি ঝুঁকি। তাই আম কেনার সময় চোখ-কান খোলা রাখা জরুরি।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর