বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রেস সচিব

টিউলিপের চিঠি পেয়েছি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১২:০২

লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের দেওয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘চিঠি পেয়েছি। এটা একটা লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হোক।’

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন, তাদের অল পার্টি পার্লামেন্টারি একটি গ্রুপ প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় মিউচ্যুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে সেখানে টিউলিপ সিদ্দিক ছিলেন না।

তিনি আরো বলেন, এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজেকশন বা রিফর্ম কমিশনগুলো কী কী করা হচ্ছে। রিফর্ম কমিশনের বাইরে.. কবে জুলাই চার্টার হবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ১০ মাসে আমাদের কী কী অর্জন করেছি সেগুলো নিয়ে আলাপ হয়ছে।

প্রেস সচিব বলেন, এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল।

তারা অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রধান উপদেষ্টা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর