বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৭:৪৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেনা মোতায়েনের অভিযোগে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন। সোমবার (৯ জুন) লস অ্যাঞ্জেলেসে ‘বেআইনিভাবে’ জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘটনায় এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন, তা তার ফেডারেল ক্ষমতার সীমা অতিক্রম করে এবং এটি মার্কিন সংবিধানের দশম সংশোধনীর সরাসরি লঙ্ঘন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প তার প্রতিরক্ষাসচিব এবং প্রতিরক্ষা বিভাগের ‘অবৈধ’ পদক্ষেপ থেকে রাজ্যকে রক্ষা করতেই ক্যালিফোর্নিয়ার গভর্নর এই মামলাটি করেছেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, 'ট্রাম্পের এই পদক্ষেপ নিঃসন্দেহে ক্যালিফোর্নিয়ার সার্বভৌমত্বের প্রতি হুমকি। আমরা আদালতের কাছে এই সেনা মোতায়েনকে বেআইনি ঘোষণা করার আহ্বান জানাব এবং ভবিষ্যতে বিক্ষোভ দমনে এ ধরনের মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা চাইব।'

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রব বন্টা আরও বলেন, 'আমরা প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার এবং ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে অবৈধভাবে ব্যবহারের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।'

গত চার দিন ধরে লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্প বিক্ষোভ দমন করতে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের নির্দেশ দেন।

ট্রাম্পের নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে মামলা করে। গভর্নর গ্যাভিন নিউসাম ট্রাম্পের এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, 'এটি একজন স্বৈরাচারীর কাজ—একজন গণতান্ত্রিক প্রেসিডেন্টের নয়।'

অন্যদিকে, ট্রাম্প বিক্ষোভকারীদের ‘বিদ্রোহী ও সহিংস জনতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তার মন্ত্রিপরিষদের সদস্যদের তিনি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর