বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যাত্রী না নিয়েই অটো চালকের মাসিক আয় ৫ থেকে ৮ লক্ষ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৬:০৩

অটো চালক সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হন ঠিকই, কিন্তু সারাদিনে একজন যাত্রীকেও বসান না অটোতে!

তারপরেও তাঁর রোজগার রীতিমত তাক লাগিয়ে দিতে পারে! কেবল বুদ্ধির জোরে মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা রোজগার করছেন এক অটো চালক বলে দাবি করেছেন রাহুল রূপানি নামে এক ব্যক্তি। বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

তারপরই বিষয়টি রীতিমত খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। রাহুলের দাবি, তিনি ভারতের মুম্বাইয়ের মার্কিন কনস্যুলেটে ভিসার জন্য গিয়েছিলেন। সেখানে তাঁকে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। ব্যাগ যে কোথাও জমা করবেন তেমন ব্যবস্থাও কনস্যুলেটে নেই।

সেই সময় তাঁকে এক অটো চালক এসে জানান ১ হাজার টাকা দিলে তিনি ব্যাগটি সুরক্ষিতভাবে রেখে দেবেন। প্রাথমিকভাবে একটা ইতস্তত ভাব থাকলেও পরে ১ হাজার টাকা দিয়েই রাহুল ব্যাগটি অটো চালকের কাছে জমা রাখেন।

রাহুল রূপানি পরে হিসাব করে বলেন, প্রতিদিন মার্কিন কনস্যুলেটে ২০ থেকে ৩০ জন তো আসেন। তাঁদের ব্যাগের জন্য ১ হাজার টাকা করে পেলেই ওই অটো চালকের দৈনিক রোজগার এবং তা গুণ করে মাসিক রোজগার অনুমেয়।

এটা অবশ্য ওই অটো চালকের একার পক্ষে সম্ভব নয়। কারণ তিনি একসঙ্গে তাঁর অটোতে এভাবে অনেক ব্যাগ রাখতে পারবেননা। তাই তিনি স্থানীয় এক পুলিশকর্মীর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ব্যাগ জমা রাখার ব্যবসা চালাচ্ছেন।

ওই পুলিশকর্মীর একটি লকার রয়েছে। সেখানে ব্যাগগুলি সুরক্ষিতভাবে রাখা হয়। কোনও পুঁজি, জায়গা, কাঁচামাল কিছু ছাড়াই যে কেবল বুদ্ধির জোরে মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা রোজগার করে যাচ্ছেন এই অটোচালক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর