বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঈদে ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৫:২৭

ঈদের ছুটিতে দ্বীপ জেলা ভোলার বিনোদন স্পট গুলোতে এখন ভ্রমন পিপাসুদের উপচেপড়া ভীড়। দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ করতে বাড়িতে আসা বিভিন্ন বয়সী মানুষ ও দর্শনার্থীদের আনা-গোনায় মুখরিত হয়ে উঠেছে ভোলার বিভিন্ন পর্যটন স্পটগুলো।

সরেজমিনে দেখা যায়, ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাড়তি আনন্দ উপভোগ করেত ভোলার বিনোদন কেন্দ্র গুলোতে সব বয়সী মানুষের ঢল নেমেছে। পর্যটন কেন্দ্র গুলোতে ঈদ আনন্দে মেতে উঠছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। কেউ ভোলার মেঘনা নদীর উত্তাল ঢেউ আর নদীর তীরে বসে নির্মল ঠান্ডা বাতাস উপভোগ করছেন। শেষ বিকেলে সূর্যাস্তের মনোমুগ্ধ কর চিত্র উপভোগ করছেন।

আবার অনেকে ভোলার ড্রিম ল্যান্ড পার্ক, চরফ্যাসন টাওয়ার, বেতুয়া, ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্র ঘুরছেন। বিশেষ মুহুর্ত গুলো স্মৃতির এলবামে ধরে রাখতে ছবি তুলছেন। অনেকেই প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে নাগরদোলাসহ বিাভন্ন রাইডে চড়ে , কাউকিং ও নৌকায় ঘুরছে। কেউ দোলনায় দোল খেতে খেতে উপভোগ করছেন ঈদের এই বিশেষ মূহূর্তগুলোকে।

এদিকে ঈদ উপলক্ষ্যে ভোলার বিনোদন স্পাট গুলোকে সাজানো হয়েছে নানা অপরূপ সাজে। ফলে ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে এসে খুশি পর্যটক ও দর্শনার্থীরা। তারা বলেন, কর্মব্যস্ত জীবনে এই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ভোলার তুলাতুলি মেঘনা নদীর তীরে নির্মল বাতাসে ঘুরতে পেরে তারা খুব খুশি। শুধু বড়োরাই নয়, শিশুদের ও আনন্দের কোন কমতি ছিলো না।

ভোলা জেলা প্রশাসকমো: আজাদ জাহান বলেন, ঈদ উপলক্ষে ভোলা জেলা আগত পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন স্পট গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর