বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রবাসী আয়ে সবচেয়ে এগিয়ে কোন জেলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৫:০৯

মা, মাটি, দেশকে ফেলে প্রবাসে থেকে যারা রেমিট্যান্স পাঠান, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তারা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদেরই আমরা বলি—রেমিট্যান্স যোদ্ধা। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার পেছনে সবচেয়ে বড় অবদান তাদেরই। প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে তারা যে অর্থ পাঠান, তা দেশের অর্থনীতিকে বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করে।

সম্প্রতি বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংক শাখাগুলোতে বেশি এসেছে, সেসব জেলার জুলাই থেকে মে—এই ১১ মাসের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা।

দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায় জায়গা করে নিয়েছে। ১১টি জেলার এই বিভাগে চট্টগ্রাম রয়েছে দ্বিতীয় স্থানে। এছাড়া আছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। অন্যদিকে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলা থেকে।

বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স তথ্য অনুযায়ী, গেল ১১ মাসে প্রবাসীরা দেশে মোট ২৭৫০ কোটি ৬৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে ১৩৫৭ কোটি ৬৩ লাখ ডলার, যা তালিকার শীর্ষে। এই বিভাগের ১৩টি জেলার মধ্যে শুধু ঢাকা জেলাতেই এসেছে ৯২৬ কোটি ১৩ লাখ ডলার।

অন্যান্য বিভাগের প্রবাসী আয়:

চট্টগ্রাম: ৭৫৪ কোটি ৩৪ লাখ ডলার

সিলেট: ২৪৩ কোটি ৭৬ লাখ ডলার

খুলনা: ১২৩ কোটি ২ লাখ ডলার

রাজশাহী: ৯৩ কোটি ৯৬ লাখ ডলার

বরিশাল: ৭৭ কোটি ৯৮ লাখ ডলার

ময়মনসিংহ: ৫৬ কোটি ৬৯ লাখ ডলার

রংপুর: ৪৩ কোটি ৩২ লাখ ডলার

রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় প্রবাসী আয় এসেছে মাত্র ২ কোটি ৪১ লাখ ডলার, যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন।

অন্যদিকে, প্রবাসী আয়ের শীর্ষ ১০ জেলার তালিকায় চট্টগ্রাম বিভাগের রয়েছে ছয়টি জেলা। ১১ মাসে এই বিভাগে মোট আয় ৭৫৪ কোটি ৩৬ লাখ ডলার। শীর্ষ ১০-এ সিলেট বিভাগের রয়েছে দুটি জেলা। এর মধ্যে সিলেট জেলায় এসেছে ১২৫ কোটি ১১ লাখ ডলার, যা দেশের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর