বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওইসিডি’র

ট্রাম্পের শুল্কে ছারখার বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির পতনে হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৬:২০

বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর ধীরগতির হতে যাচ্ছে, যার মূল কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রভিত্তিক শুল্কনীতিকে দায়ী করেছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নীতিনির্ধারণী সংস্থা।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানিয়েছে, বৈশ্বিক প্রবৃদ্ধি এখন "মধ্যম মানের" ২.৯ শতাংশে নামতে পারে, যা আগের ৩.১ শতাংশ পূর্বাভাস থেকে কম।

শুল্ক ও বাণিজ্য-সংক্রান্ত বাধা বাড়ার বিষয়টিকে "গুরুত্বপূর্ণ" কারণ হিসেবে উল্লেখ করে সংস্থাটি সতর্ক করে বলেছে, "প্রায় কোনো দেশই বাদ যাবে না—দুর্বল অর্থনৈতিক সম্ভাবনার প্রভাব সারাবিশ্বেই অনুভূত হবে।"

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফের দায়িত্ব নেওয়ার পর থেকে বহু দেশকে শুল্কের লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব পদক্ষেপ বাস্তবায়নে তার অনিশ্চিত ও অপ্রত্যাশিত মনোভাব বিশ্বব্যাপী উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

ওইসিডির প্রধান অর্থনীতিবিদ আলভারো পেরেইরা বিবিসিকে বলেন, "আমরা প্রায় সবাইকে নিয়েই পূর্বাভাস কমিয়ে দিচ্ছি।"

তিনি আরও বলেন, "আমাদের পূর্বাভাসের তুলনায় এ বছর অনেক কম প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান হবে।"

সংস্থাটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও ২.২ শতাংশ থেকে কমিয়ে ১.৬ শতাংশ করেছে এবং জানিয়েছে, ২০২৬ সালেও প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে।

তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র মূল্যস্ফীতির ঝুঁকিতে রয়েছে—যা ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বারবার হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মঙ্গলবার ওইসিডির প্রতিবেদন প্রকাশের আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "শুল্কের কারণে আমাদের অর্থনীতি জোয়ারে ভাসছে!"

তবে সর্বশেষ সরকারি তথ্যে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বার্ষিক হারে ০.২ শতাংশ সংকুচিত হয়েছে, যা ২০২২ সালের পর এই প্রথমবারের মতো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর