শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২০০ বিলিয়ন ডলার সম্পদের মাত্র ১% সন্তানদের দিচ্ছেন বিল গেটস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৫:৫৯

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা দিয়েছেন, আগামী ২০ বছরের মধ্যে তিনি তার বিপুল সম্পদের প্রায় পুরোটা ব্যয় করবেন আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে। এই পরিকল্পনার আওতায় তিনি তার সন্তানদের জন্য রেখে যাবেন মাত্র ১ শতাংশ সম্পদ, বাকি অংশ ব্যয় হবে আফ্রিকায় মানবসম্পদ উন্নয়নে।

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে গেটস বলেন, “আমি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী দুই দশকে আমার সম্পদ দান করে দেব। এর বেশিরভাগই ব্যয় হবে আপনাদের—আফ্রিকার—সমস্যাগুলো মোকাবিলায় সহায়তা করতে।”

আয়োজনে অংশ নেওয়া প্রায় ১২ হাজার কর্মকর্তা, কূটনীতিক ও তরুণ নেতাদের সামনে গেটস বলেন, উন্নয়নের ভিত্তি হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা। “স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানব সম্ভাবনা উন্মোচন করা গেলে আফ্রিকার প্রতিটি দেশই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই যাত্রার অংশ হতে পারাটাই আমার কাছে রোমাঞ্চকর,” বলেন তিনি।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন ডলার। এর মধ্যে তিনি প্রায় ১৯৮ বিলিয়ন ডলার দান করবেন বলে জানিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে আফ্রিকার জনগণের মৌলিক চাহিদা পূরণ, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়নের পথে অগ্রগতি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর