বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পরিবহনপথে ডাকাতি রোধে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৫:২৮

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দূরপাল্লার প্রতিটি পরিবহনে যাত্রীদের ছবি তোলার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন

“অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত বাসে উঠে পড়ে। এই ধরনের ঘটনা রোধে বাসের প্রথম স্টপেজ থেকে শুরু করে প্রতিটি স্টপেজে যাত্রীদের ছবি তুলতে হবে। যেমন ধরুন, আমিনবাজারে বাস থামলে সেখান থেকেই ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। যদি বাস সাভারেও থামে, সেখান থেকেও যাত্রীদের ছবি নিতে হবে।”

তিনি জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতবার তারা যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়া নিয়েছিল। কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেয়নি। এবার যেন আসা এবং যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয় সেজন্যই আমরা বসেছিলাম। আলোচনা থেকে উঠে আসা সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে -

যাত্রী ওঠানোর সময় ছবি তোলা,

সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া না নেওয়া,

অদক্ষ চালকদের দিয়ে বাস না চালানো,

অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা থাকলে সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য রয়ে গেছে। যেন কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা না হয়, এ বিষয়ে আমরা পুরোপুরি সজাগ রয়েছি এবং আইন-শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সজাগ আছে। পুলিশের জন্য আমরা শুধু জরুরি ছুটি রেখেছি, বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর