বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিদ্যুত ও জ্বালানি খাত নিয়ে যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৭:০৪

অন্তর্বর্তী সরকারের প্রথম এবং দেশের ইতিহাসে ৫৪তম বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় তিনি বলেন, নাগরিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানি সরবরাহে নিরবচ্ছিন্নতা এবং যথাসম্ভব সাশ্রয় নিশ্চিত করা।

তিনি বলেন, “বর্তমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

এই লক্ষ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোর পুনর্মূল্যায়ন এবং বিদ্যুৎ উৎপাদনে খরচ কমাতে এনার্জি অডিট চালুর ঘোষণা দেন তিনি। গ্যাস উৎপাদনেও জোর দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ এবং ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা জানান, আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকায় চলতি হিসাবের ভারসাম্য উন্নতির দিকে। ২০২৫ সালের মার্চ শেষে চলতি হিসাবের ঘাটতি কমে দাঁড়িয়েছে ০.৬৬ বিলিয়ন মার্কিন ডলারে।

তবে সরকারের ব্যয় সংযম নীতির কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে, এবং এর ফলে প্রতিশ্রুত বৈদেশিক অর্থায়ন প্রাপ্তিতেও বিলম্ব হচ্ছে। তবুও অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, চলতি অর্থবছরের জুন নাগাদ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান থেকে প্রায় ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে।

আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কর-জিডিপি অনুপাত বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনো তুলনামূলকভাবে কম। তাই রাজস্ব খাতকে গতিশীল ও স্বচ্ছ করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।”

আয়কর রিটার্ন দাখিল এখন আরও সহজ করা হয়েছে অটোমেটেড ব্যবস্থার মাধ্যমে। নতুন কর অফিস স্থাপন, দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল প্রণয়ন, কর আদায় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং রাজস্ব নীতিকে রাজস্ব ব্যবস্থাপনায় পৃথক করার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর