শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাড়ল অতালিকাভুক্ত কোম্পানির কর হার, কমল লেনদেনের কর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৬:২৬

আগামী অর্থবছরের (২০২৫-২৬) প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানোসহ শেয়ারবাজারের জন্য ৩টি সুযোগ রাখা হয়েছে। যা শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অযোগ্য নেতৃত্বের কারনে আশানুরুপ ফলাফল পাওয়া যাবে না। কারন বর্তমানে শেয়ারবাজারে সবচেয়ে বড় সমস্যা অনাস্থা। যেটা তৈরী হয়েছে বিএসইসির অযোগ্য নেতৃত্বের কারনে।

সোমবার (০২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বাজেটে সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করা প্রস্তাব করা হয়েছে।আর মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির ক্ষেত্রে আড়াই শতাংশ বাড়িয়ে করপোরেট কর সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করপোরেট করের ব্যবধান বেড়ে ৭.৫০ শতাংশ হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর