বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চেয়ারম্যানের ভাই-শ্যালক বিক্রি করেন গরিবের চাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৬:০৪

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তার শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২১০ কেজি চাল জব্দ করেছেন সেনবাহিনীর একটি দল।

আজ সোমবার (২ জুন) ভোরে পরিষদের কাছের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা (৩২২১ কেজি) চাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়।

স্থানীয় সূত্র ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে গতকাল রবিবার (১ জুন) গৌরীপুরের ৭ নম্বর রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

এই ইউনিয়নের ৩ হাজার ২২৭টি পরিবারের মাঝে ১০ কেজি করে ৩ হাজার ২১০ কেজি চাল বিতরণ শুরু হয়।

জানা গেছে, ওই চাল সঠিকভাবে বিতরণ না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তার ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে স্তূপাকারে রাখা হয়। এক পর্যায়ে আজ সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে।

এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার (৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তার বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চালের সন্ধান পান।
এ বিষয়ে জানতে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে পরিষদের সচিব টুম্পা রানী এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান কালের কণ্ঠকে বলেন, বিষয়টি জানতে পেরে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বরাদ্দকৃত চালের নয়ছয় হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গেীরীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহমেদ ইশতিয়াক কালের কণ্ঠকে জানান, চাল বিক্রির সময় হাতে নাতে ধরা পড়লে পরিষদের পাশের শাহজাহানের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণ চাল জব্দসহ এক নারীকে আটক করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর