বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৫:১৪

সাভারে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ গত ১৭ মে এক নোটিশে কারখানাটি পরদিন ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করে। এছাড়া ওই নোটিশে শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধ করা হবে বলে জানানো হয়। তবে একাধিকবার বেতন দেওয়ার আশ্বাস দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। সর্বশেষ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ২৯ তারিখে বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানায়।

কিন্তু ২৯ তারিখেও মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া পরিশোধে ব্যর্থ হয়। পরে ১ জুন শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়। গতকাল পহেলা জুন কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা করতে ব্যর্থ হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা আজ সকালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এদিকে প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর