শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঝুঁকি সত্ত্বেও পিঁপড়ার ডিম সংগ্রহে চলছে শতাধিক পরিবারের সংসার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৫:০৪

দেশের নানা জেলায় নানা ধরনের পণ্যের হাট বসলেও শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রত্যন্ত গ্রামে বসছে এক ব্যতিক্রমী পিঁপড়ার ডিমের হাট। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে চলে পিঁপড়ার ডিম বিক্রি। জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলাসহ পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট ও জামালপুরের বকসিগঞ্জের গারো পাহাড়ের শাল-গজারি বন এলাকা থেকে ডিম বিক্রেতারা এখানে জমায়েত হন।

এ হাটে শতাধিক বেকার ও কর্মহীন আদিবাসী ও বাঙালি মানুষ পেশার মাধ্যমে সংসার চালান। তবে সারাবছর পিঁপড়ার ডিম পাওয়া যায় না। বর্ষাকালে মূলত লাল বড় পিঁপড়া শাল-গজাড়ির মগ ডালের পাতা ও গাছের খোড়লের গর্তে বাসা বানিয়ে ডিম পাড়ে। এই ডিম বড়শিতে সৌখিন মাছ শিকারিরা মাছ ধরার প্রয়োজনে ব্যবহার করে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া বাজার ও বাঁকাকূড়া বাজারে বিকালের দিকে পিঁপড়ার ডিমের হাট বসে। বিকালের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রাহকরা এখানে জমায়েত হন। সন্ধ্যা নামতেই পাইকাররা কেজিতে এক হাজার টাকা দিয়ে ডিম সংগ্রাহকদের কাছ থেকে ক্রয় করে নেয়। পরে এই ডিম শেরপুর ও ঢাকায় বিক্রি করা হয়।

সকাল থেকে বিকাল পর্যন্ত পাহাড়ের শাল-গজাড়ি বন, আম, জাম, লিচু সহ বিভিন্ন গাছ থেকে বাঁশের আগায় তৈরি নেট বা জালের মতো ‘ঠোঙা’ দিয়ে ডিম সংগ্রহ করা হয়। একজন সংগ্রাহক দিনে ৩০০ গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। রাংটিয়া হাট ছাড়াও পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় পাইকারা ডিম সংগ্রহ করে শেরপুর ও ঢাকায় মৎস্য চাষিদের কাছে বিক্রি করেন।

পাহাড়ে এ সময় কোনো কৃষিকাজ না থাকায় বেকার আদিবাসী ও বাঙালি মানুষ এ পেশায় জড়িত থাকেন। তবে ডিম সংগ্রহের সময় হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের ঝুঁকিও রয়েছে, যা গ্রামবাসী ও সংগ্রাহকরা জানায়।

প্রকৃতিতে জীববৈচিত্র্য রক্ষা করার দিক থেকে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক মারুফুর রহমান বলেন, “প্রকৃতির ক্ষতি হওয়া ঠিক নয়। পিঁপড়ার ডিম বনের পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য। খাদ্য সংকটে পাখির অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে ডিম সংগ্রাহকদের অন্য পেশায় যাওয়ার উপায় নেই।”

তবে পিঁপড়ার ডিম চাষের পদ্ধতি রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ যদি তাদের এই চাষাবাদের প্রশিক্ষণ দেয়, তাহলে তারা বন-জঙ্গল থেকে ঝুঁকি নিয়ে ডিম সংগ্রহ করতে হবে না। এতে প্রকৃতির ক্ষতি কমবে এবং সংগ্রাহকদের জীবিকা নির্বাহের উপায় নিশ্চিত হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর