বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খাদ্য সহায়তা নিতে আসা মানুষদের ওপর ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৭:০৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলর সেনারা। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২২০ জন।

স্থানীয় সময় রবিবার ভোরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রাণ নিতে ভিড় করা মানুষের ওপর হঠাৎ করে ড্রোন থেকে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী, পরে ট্যাংক থেকেও গোলাবর্ষণ শুরু হয়।

স্থানীয়রা বলছেন, হামলার সময় আশপাশে প্রচণ্ড ভিড় ছিল, বহু মানুষ খাবার ও জরুরি সহায়তার আশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান।

বেইত লাহিয়া শহর থেকে বাস্তুচ্যুত সামেহ হামুদা জানান, তিনি গাজা শহর থেকে হেঁটে এসে রাফার কাছে আত্মীয়দের তাবুতে রাত কাটান, তারপর ভোরে সহায়তা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন এবং অপেক্ষমাণ মানুষের ভিড়ে যোগ দেন। তারা খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই কোয়াডকপ্টার ড্রোন থেকে মানুষের ওপর গুলি ছোড়া শুরু হয়, তারপর ট্যাঙ্ক থেকেও ভারী গুলিবর্ষণ শুরু হয়। কয়েকজন মানুষ আমার চোখের সামনে নিহত হন।

৫৮ বছর বয়সী আব্দুল্লাহ বারবাখ বলেন, “ঘটনাস্থলে ছিল চরম বিশৃঙ্খলা, চিৎকার আর ভিড়। সেনাবাহিনী ড্রোন ও ট্যাঙ্ক থেকে গুলি চালায়। মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়, চারদিকে শহিদ ও আহত মানুষ পড়ে থাকে। আমি বুঝি না, তারা মানুষকে সহায়তা কেন্দ্রগুলোতে ডাকে কেন, যাতে করে তাদের ওপর গুলি চালায়?"

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর