শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৮ বছর আগের ভুলে এখনো খোঁচা, আক্ষেপ নেহার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৬:৩৫

অভিনয়ে সেভাবে সাড়া ফেলতে না পারলেও বিতর্ক ও কটাক্ষে বারবারই খবরের শিরোনামে উঠে আসেন নেহা ধুপিয়া। আট বছর আগে রিয়েলিটি শো ‘রোডিজ’-এ এক পুরুষ প্রতিযোগীকে বকুনি দিয়েছিলেন অভিনেত্রী।

সেই প্রতিযোগী জানিয়েছিলেন, তার প্রেমিকা প্রতারণা করেছেন। অভিযোগ শুনেই প্রেমিকার পক্ষ নিয়েছিলেন নেহা।

বলেছিলেন, ‘তুই আমার কথা শোন। এটা ওই মেয়েটার চয়েস।’ এই মন্তব্যের পরেই সমালোচিত হয়েছিলেন নেহা।

এখনও কোনও বিষয় নিয়ে মন্তব্য করলেই সমাজমাধ্যমে ‘এটা ওর চয়েস’ বলে খোঁচা দেওয়া হয় নেহাকে। সেই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আক্ষেপ জানালেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে নেহা বলেছেন, আট বছর আগের ঘটনা। কিন্তু এখনও আমি কোনও ভুল মন্তব্য করলে আমাকে ব্যঙ্গ করা হয় ‘চয়েস’ মন্তব্য নিয়ে। কিন্তু এখনও কেউ বুঝতে পারেননি, কোন প্রসঙ্গে আমি ঠিক কী বোঝাতে চাইছিলাম।

নেহা জানান, তিনি বোঝাতে চাইছিলেন, একজন নারীর অধিকার আছে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার। নারীদের স্বাধীনতা আছে নিজের জন্য রাস্তা বেছে নেওয়ার। কিন্তু তাঁর এই বক্তব্য নাকি কেউ বুঝতে পারেননি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর