বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন থাইল্যান্ডের সুশাতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৪:৪২

বিশ্বের সুন্দরীদের সেরার মুকুট এবার পৌঁছাল থাইল্যান্ডে। ৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুশাতা চুয়াংস্রি। শনিবার (৩১ মে) তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে সেরার মুকুট উঠে সুশাতার মাথায়।

নিয়ম অনুযায়ী, গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা ক্রাউন পরিয়ে দিয়েছেন ওপালা সুশাতার মাথায়। এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

প্রতিযোগিতাটি উপস্থাপনা করেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব সাচিন কুম্ভার। ১০৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। এক মাসব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ছিল ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিশ্বব্যাপী সচেতনতা ও নারীর ক্ষমতায়নের প্ল্যাটফর্ম।

চূড়ান্ত পর্বে পৌঁছাতে প্রতিযোগীদের পার হতে হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জ, টপ মডেল, বিউটি উইথ অ্যা পারপাস, ট্যালেন্ট, স্পোর্টস এবং মাল্টিমিডিয়া ইভেন্ট।

এসব ধাপ পেরিয়ে নির্বাচিত হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, এরপর প্রতিটি মহাদেশীয় অঞ্চলের শীর্ষ ১০, সেখান থেকে শীর্ষ ৫, পরে শীর্ষ ২ এবং শেষ পর্যন্ত একজন বিজয়ী।  বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হলো ওপাল সুশাতা চুয়াংস্রিকে ২২ বছর বয়সী সুশাতা মডেলিং জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা।

২০২৪ সালে তিনি মিস ইউনিভার্স থাইল্যান্ড খেতাব জেতেন। এরপর যোগ দেন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্বে।

সেখানে ১২৫টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় রানারআপ হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর