বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৩:৪১

লালমনিরহাট শহরের জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহরের আলোরুপা মোড়ের ওই কার্যালয়ে ঘটনার সময় দলের কেউ ছিলেন না।

স্থানীয়রা জানান, রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলে করে প্রায় ১৫ জনের একটি দল এসেই ভাংচুর শুরু করে।

পরে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। এক পর্যায়ে ভেতরের কিছু জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তারা চলে যাওয়ার পর পাশের দোকানদার ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে কার্যালয়টি ঘিরে রাখেন।

লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের অফিসে লুটপাট ও ভাংচুর শেষে আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি আমাদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি মামলা দায়েরের পরমার্শ দিয়েছেন। আমরা আইনের আশ্রয় গ্রহণ করব।’

সদর থানার ওসি নূরনবী জানান, এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।



 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর